
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন এবং বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। পরিচালক অ্যাটলির বিগ বাজেটের ছবি ‘রাকা’ নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই দীপিকার সরে দাঁড়ানোর গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে অভিনেত্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয় যে, তিনি হয়তো এই হাই-ভোল্টেজ প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
তবে ভক্তদের স্বস্তি দিয়ে সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘রাকা’ টিম। এক আনুষ্ঠানিক বিবৃতিতে নির্মাতারা স্পষ্ট করেছেন যে, ছবির কাস্টিংয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের ভাষ্যমতে, দীপিকা এই ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন এবং তাকে
পেশাদারিত্বের দিক থেকে দীপিকা যে অনন্য, তা তিনি আবারও প্রমাণ করেছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজের প্রতি বিন্দুমাত্র শিথিলতা দেখাননি এই বলিউড কুইন। বরং এই শারীরিক অবস্থাতেই তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং সফলভাবে শেষ করেছেন। তবে শুটিং সেটে দীপিকা এবং তার অনাগত সন্তানের সুরক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল প্রযোজনা সংস্থা।
দীপিকা ও রণবীর সিং দম্পতি যখন তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়েও দীপিকার এমন একাগ্রতা দেখে মুগ্ধ গোটা চলচ্চিত্রপাড়া। প্রথম সন্তান ‘দুয়া’র পর নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের এই ভারসাম্য বজায় রাখা তাকে ইন্ডাস্ট্রির অন্য উচ্চতায় নিয়ে গেছে। নির্মাতারাও তার এই সাহসিকতা এবং ডেডিকেশনের ভূয়সী প্রশংসা করেছেন।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই মেগা প্রজেক্টটি ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে তার ন্যাড়া মাথার বিধ্বংসী লুক ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ‘পুষ্পা’ খ্যাত এই তারকার বিপরীতে দীপিকার উপস্থিতি সিনেমাটিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। সব মিলিয়ে ‘রাকা’ এখন বক্স অফিসের পরবর্তী বড় ধামাকা হওয়ার অপেক্ষায়।