
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরান কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত ওই বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
আইআরজিসির দাবি, ড্রোন হামলায় একটি আগাম সতর্কীকরণ (আর্লি ওয়ার্নিং) রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। পাশাপাশি পৃথক হামলায় বিমানচালনা–সংক্রান্ত সরঞ্জামের একটি গুদাম এবং মার্কিন এমকিউ-৯ ড্রোন সংরক্ষণাগার (হ্যাঙ্গার) লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে যায় বলেও দাবি করেছে সংস্থাটি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি প্রয়োজন হলে আরও সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।
/টি