
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি, দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়াম–এর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে এবং তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জেনিফার ও ইশমায়েল। জানা গেছে, সম্প্রতি এক ছুটির দিনে ইশমায়েল অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তাতে সম্মতি জানান। এরপর থেকেই দুজনের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, বর্তমানে তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছেন।
এর আগে
বিচ্ছেদের পর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান করণ সিং গ্রোভার। পরে ২০১৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, জেনিফারকে দীর্ঘদিন বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো আগ্রহ দেখাতে দেখা যায়নি। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত বিভিন্ন বিষয় অনুসরণ করা এবং একটি ওয়েডিং ড্যান্সের ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করার পর থেকেই তার বিয়ে নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়।
এদিকে বিভিন্ন সূত্রের দাবি, জেনিফার ও ইশমায়েল বর্তমানে বিয়ের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। খ্রিস্টান রীতিতে বিয়ে আয়োজনের চিন্তা করছেন তারা এবং সম্ভাব্য সময় হিসেবে সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারির একটি সময় বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো বিয়ের ভেন্যু চূড়ান্ত হয়নি। এছাড়া অভিনেত্রী নাকি ইতোমধ্যে আয়োজক ও ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা প্রস্তুত করা শুরু করেছেন। শিল্পী মহলের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, যার মধ্যে হার্লিন শেঠি এবং জেনেলিয়া দেশমুখ রয়েছেন, তারাও এ পরিকল্পনার বিষয়ে অবগত বলে জানা গেছে।
/টিএ