
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারত ও পাকিস্তানের মধ্যে বাদানুবাদ এবার চরম রূপ নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, ভবিষ্যতে দিল্লি কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে তার জবাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক কড়া সতর্কবার্তার পরিপ্রেক্ষিতেই তিনি এই পাল্টা প্রতিক্রিয়া জানান।
২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। খাজা আসিফ দাবি করেছেন, ভারত সম্ভাব্য কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করে নাটক সাজাতে পারে এবং পরে তার দায় পাকিস্তানের ওপর চাপাতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত এমন কোনো
এর আগে কেরালার এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, পাকিস্তান যদি পুনরায় কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ভারত এমন নজিরবিহীন ও কঠোর জবাব দেবে যা তারা কখনো ভুলবে না। রাজনাথ সিং দাবি করেন, গত বছরের পাহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটে পাকিস্তানের ভেতরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছিল।
ভারতের দাবি অনুযায়ী, অপারেশন সিনদুরে অন্তত নয়টি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছিল। রাজনাথ সিং স্পষ্ট করে বলেন যে, সেই অভিযান এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তান যদি আবার কোনো ‘নোংরা কাজ’ করে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক আহবানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বর্তমান পাল্টাপাল্টি হুমকিতে আবারও সীমান্তে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে।
উত্তেজনার মধ্যেই খাজা আসিফ মনে করিয়ে দিয়েছেন যে, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ধারণা অবাস্তব। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যেকোনো আগ্রাসনের জবাব হবে ‘দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়’। দুই দেশের এই কূটনৈতিক ও সামরিক বাদানুবাদে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এখন এক অস্থির সময় পার করছে।
/টিএ