
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে কোচিং প্যানেল; যেখানে প্রধান কোচের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। শান মাসুদের নেতৃত্বে এই দলে অভিজ্ঞতার পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে ভবিষ্যৎ সম্ভাবনাকেও।
ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার তরুণ প্রতিভা—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকছেন উমর গুল, যা পাকিস্তানের ড্রেসিংরুমে নতুন মাত্রা যোগ করবে
বর্তমানে দলের ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন ব্যস্ততায় রয়েছেন। কয়েকজন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের অনুশীলনে ঘাম ঝরালেও অধিকাংশ ক্রিকেটার বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। পিসিবি জানিয়েছে, পিএসএল শেষ করেই ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। যারা নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে ফাইনাল খেলবেন, তারা সরাসরি বাংলাদেশে এসে দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ সফরের মূল প্রস্তুতি শুরু হবে করাচিতে। সেখানে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একটি বিশেষ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর ২ মে ঢাকা সফরের উদ্দেশে পাকিস্তান দল দেশ ছাড়বে। মিরপুর ও সিলেটের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হাতে কয়েক দিন সময় রেখেই বাংলাদেশে পৌঁছাবে শান মাসুদের দল।
সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের উপস্থিতিতে এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী ও সৌদ শাকিল।