
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন রয়েছেন। লিভার ফেইলিউরের কারণে তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হয়। তার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাদের মধ্যে একজন লিভার দান করবেন।
কারিনার বাবা কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে চেন্নাইয়ে গেছেন তার মা লোপা কায়সার ও দুই ভাই। বর্তমানে হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি দেশবাসীর কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং চিকিৎসার ব্যয়ভার মেটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে কায়সার হামিদ জানান, আগে কারিনার ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপর লিভারের অপারেশন করা হবে। তার রক্তচাপ, হৃদ্যন্ত্র
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। পরে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন এবং সংক্রমণ দ্রুত জটিল আকার ধারণ করে। গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
/টিএ