
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা
নিঝুম রাতে টরন্টোর এক নির্জন চার্চে কি তবে সত্যিই বেজে ছিল শাহরুখ-প্রিয়াঙ্কার বিয়ের গোপন সানাই? সেই সুরের প্রতিধ্বনি কি শেষ পর্যন্ত পৌঁছেছিল শাহরুখের বসত ভিটা 'মন্নতে'র অন্দর মহল অবধি? প্রায় এক যুগ ধরে বলিপাড়ার আকাশে-বাতাসে ঘুরে বেড়ানো এই অমীমাংসিত প্রশ্নটিই যেন নতুন করে নাড়া দিচ্ছে নেট দুনিয়াকে। যা এতদিন ছিল নিছকই কানকথা বা গুঞ্জন, হঠাৎ তা যেন এক বিস্ফোরক 'ব্রেকিং নিউজ' হয়ে নতুন মোড় নিল।
২০১১-১২ সালে ডন২ সিনেমার শুটিংয়ের সময় থেকেই শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়া র অফ-স্ক্রিন রসায়ন নিয়ে চর্চা শুরু হয়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া খবর গুলোর দাবি আরও রোমাঞ্চকর। শোনা যাচ্ছে, ২০১৩ সালে নাকি কানাডায় গোপনে মালাবদল করেছিলেন এই জুটি। রহস্যময় এই দাবির পেছনে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে প্রিয়াঙ্কার অসুস্থ
মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন, একসঙ্গে কাজ করার আগেই শাহরুখের প্রতি আলাদা টান ছিল প্রিয়াঙ্কার। এ বিষয়ে অবশ্য কেউই কখনও কিছু বলেননি প্রকাশ্যে। প্রিয়াঙ্কাকে বরাবরই তাকে সহশিল্পী বলেই উল্লেখ করেছেন শাহরুখ। তবে বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ-অভিনেতা হিসেবেই দেখেন।
আশ্চর্যের বিষয় হলো, এই তথাকথিত গোপন বিয়ে নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, তখন প্রিয়াঙ্কা চোপড়া সুদূর মার্কিন মুলুকে নিক জোনাসের সাথে সুখে ঘরকন্না করছেন। তবুও পুরনো এই গুঞ্জনকে নতুন করে সামনে আনা যেন সেই মরা গাছে জল দেওয়ার মতোই এক অদ্ভুত চেষ্টা। নিন্দুকেরা বলছেন, ভিউ আর ক্লিকের দুনিয়ায় শাহরুখ-প্রিয়াঙ্কা ট্যাগ লাইনের চেয়ে বড় ক্লিকবেট আর কী-ই বা হতে পারে!
বাস্তবতা হলো, সম্প্রতি যে খবরটি প্রকাশিত হয়েছে, তার কোনো নতুন ভিত্তি নেই। এটি মূলত পুরনো দিনের সেই চর্চিত গসিপ কেই নতুন মোড়কে উপস্থাপন করা। ২০১৩ সালের সেই টরন্টো থিওরি বা প্রিয়াঙ্কার বাবার অসুস্থতার বিষয়টি আজও কেবল জনশ্রুতি হিসেবেই টিকে আছে। শাহরুখ এবং প্রিয়াঙ্কা—উভয়েই একাধিকবার এই সম্পর্কের দাবি নাকচ করেছেন। সুতরাং, এই রহস্যময় বিয়ের গল্পটি বিনোদনের খোরাক হিসেবে চমৎকার হলেও, সত্যতার মানদণ্ডে এর অবস্থান আজও শূন্য।
এফ/এইচ