
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জেবিএবি।
সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গেল ১৫ আগস্ট ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে জেবিএবি-এর দিনব্যাপী কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এদিন ব্যাংকারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসবে মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং শাহ জাহান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সোমবার সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মো: ইদ্রিস মিয়া, সহ সভাপতি হিসেবে কামরুজ্জামান ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাইনুদ্দিন ভুইয়া শিমুল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো: আতিকুল ইসলাম মানিক দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক শাহ জাহান এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, "এই পূর্ণাঙ্গ কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা সব ব্যাংকারদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"