
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরফানুল হক, চট্টগ্রাম
দেশের সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া ৫টি আধুনিক উচ্চগতির পেট্রোল বোট।
বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের ওএসএ কর্মসূচির আওতায় বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়াও জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই পাঁচটি পেট্রোল বোট সংগ্রহ করা হয়। চলতি
প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার এবং সর্বোচ্চ ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় সংকীর্ণ নৌপথে অভিযান পরিচালনার উপযোগী এসব বোট টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে শুধু সামুদ্রিক নিরাপত্তাই নয়, বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বও আরও শক্তিশালী হবে।
/টি