
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের তরুণদের সংগঠিত করে মানবিক সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের যুব শাখা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ)।
এ উপলক্ষে গত ২০ জুন ২০২৬ (শনিবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভিএসএফ স্বেচ্ছাসেবী সম্মেলন–২০২৬। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
সম্মেলনে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, তরুণদের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারীদের নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ভিএসএফের ঢাকা জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ সোহেলকে
ভলান্টিয়ার সোশ্যাল ফোর্সের মাধ্যমে জরুরি সাড়া প্রদানকারী দল পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্যারেড ও কুচকাওয়াজ, বুট ক্যাম্প পরিচালনা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান বলেন, “মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এই যাত্রা শুরু করছি। তিনি যেন আমাদের সকল কল্যাণকর ইচ্ছা ও মানবিক উদ্যোগ কবুল করেন। আমার স্বেচ্ছাসেবার পথচলা শুরু হয়েছিল কলেজ জীবন থেকেই। সেই অভিজ্ঞতা থেকেই আমি বিশ্বাস করি, একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণরা। ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। আমি আশা করি, দেশের তরুণরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ,মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান, সাবেক সিনিয়র সচিব মো. এম. এ. আকমল হোসেন আজাদ, আবু মো. কামরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের যুব, সহনশীলতা ও জলবায়ু বিভাগের প্রধান নাজমুল আহসান এবং মিনারাত গ্রুপের পরিচালক রায়হান রহমান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠক ও বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) দেশের তরুণদের জন্য একটি সুসংগঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়া প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশব্যাপী একটি দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
/টি