
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর তামান বন্দর। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত এই বন্দরকে লক্ষ্য করে শনিবার দিবাগত রাতে হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ দাবি করেছেন, ড্রোন হামলায় তেলের সংরক্ষণাগার, গুদাম ও টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন।
একই রাতে কৃষ্ণ সাগর উপকূলের পর্যটননগরী সোচি এবং আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন আঘাত হেনেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও এসব এলাকা থেকে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
অন্যদিকে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ তামান বন্দরে হামলার দায় স্বীকার করেছে। দেশটির সেনাপ্রধানের দপ্তর এক বিবৃতিতে জানায়, রাশিয়ার জ্বালানি ও
বিশ্লেষকদের মতে, কৃষ্ণ সাগর ঘিরে এ ধরনের আঘাত কেবল সামরিক নয়, অর্থনৈতিক চাপও সৃষ্টি করছে। তামান বন্দরের কার্যক্রম ব্যাহত হলে রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সরবরাহ চেইনে প্রভাব পড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারেও প্রতিক্রিয়া ফেলতে পারে।
/টিএ