
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। মাত্র ১৯ টেস্ট খেলেই এই কীর্তি গড়েছেন তিনি। তার অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের আশাও কিছুটা হলেও টিকে রয়েছে।
হাসানের আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ চারবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শাহাদাত হোসেনের। তিনি খেলেছেন ৩৮টি টেস্ট। অথচ শাহাদাতের অর্ধেক ম্যাচের কাছাকাছি খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন হাসান। ম্যাচের প্রথম দিনে দুটি উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় দিন সকালে আরও ভয়ংকর হয়ে ওঠেন। দিনের শুরুতেই আমির জাঙ্গুকে বোল্ড করেন। পরের বলে রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। এরপর জশুয়া বিশপের বিপক্ষে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ডিআরএসের কারণে তা হয়নি।
তবে পরে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে জশুয়া বিশপকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন হাসান। এর মধ্য দিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। এরপরও থামেননি এই ডানহাতি পেসার। শামার জোসেফকে বোল্ড করে এক ইনিংসে ছয় উইকেট পূর্ণ করেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। ফলে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান।
এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের। তবে তাদের কেউই একাধিকবার এই কীর্তি গড়তে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার ছয় উইকেট নিয়ে সেই তালিকার সবাইকে ছাড়িয়ে গেছেন হাসান মাহমুদ। মাত্র ১৯ টেস্টের ক্যারিয়ারেই এমন অর্জন বাংলাদেশের পেস আক্রমণে তার গুরুত্ব আরও বাড়িয়ে দিল।
টি/