
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ে জটিলতার ঘটনা দীর্ঘদিনের। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি বিশেষ ফিচার চালু রেখেছে ফেসবুক। এই ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করা সহজ হয় এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ হিসেবে থাকা ভেরিফিকেশন সেলফি ফিচারটি ব্যবহারকারীর পরিচয় দ্রুত যাচাই করতে সহায়তা করে। প্রয়োজনে মেটা কর্তৃপক্ষ এই তথ্যের ভিত্তিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে পারে। ফলে অ্যাকাউন্ট হারানোর ঝুঁকি কমে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়।
ফেসবুক হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের থ্রি-লাইন মেনু
এরপর Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভেরিফিকেশন সেলফি চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে—এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও বাড়াতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং অ্যাকাউন্টের ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন তারা।
/টি