
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে জাফনা কিংস।
রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে জাফনা কিংস। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন উদ্বোধনী জুটির দুই ব্যাটার কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো। তারা প্রথম উইকেটে ১২৯ রান যোগ করেন। মিশারা ৫৩ বলে ৭৮ এবং ফার্নান্দো ৩৬ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
শেষ দিকে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয় মাত্র ২১ বলে অপরাজিত ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬৬.৬৬ স্ট্রাইক
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি রয়্যালস। মোহাম্মদ সিরাজ প্রথম তিন ওভারেই কুশল পেরেরা ও ডেল ফিলিপসকে সাজঘরে ফেরান।
এরপর আক্রমণে এসে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ডের মঈন আলীকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন। তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি।
জাফনার হয়ে দুনিথ ভেল্লালাগে ২২ রানে ৩ উইকেট এবং মোহাম্মদ সিরাজ ১৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যান্ডির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এছাড়া ডেভিড ভিসা ও ট্রাভিন ম্যাথিউ একটি করে উইকেট শিকার করেন।
ক্যান্ডি রয়্যালসের হয়ে লাহিরু উদারা সর্বোচ্চ ৫৪ রান করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় ক্যান্ডি রয়্যালস। ফলে ৯৩ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় জাফনা কিংস।
/টি