
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালির পূর্ব দিকে সাগরে নৌ-মাইনে আঘাত লেগে একটি বাণিজ্যিক তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি একটি ‘নিষিদ্ধ’ সামুদ্রিক এলাকায় প্রবেশের পর নৌ-মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে।’
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের নৌবাহিনী। এ ঘটনায় জাহাজটির বর্তমান অবস্থা নিয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে হরমুজ প্রণালির আশপাশে এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তথ্যসূত্র: আল জাজিরা।
টি/