
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত রুটের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই পক্ষ একমত হয়েছে এবং সমঝোতাটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে নতুন নৌপথের বিস্তারিত বা সুনির্দিষ্ট অবস্থান এখনো প্রকাশ করা হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শুধু নতুন নৌপথ নির্ধারণ করলেই হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত হবে না। তার দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং দেশটির বিরুদ্ধে চলমান হুমকিমূলক কর্মকাণ্ডের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা ঝুঁকি এখনো বহাল রয়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানান, নতুন নৌপথটি সাময়িকভাবে চালু করা হতে
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে সম্পন্ন হয়। ফলে প্রণালিতে অচলাবস্থা তৈরি হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা দেয়। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, তাদের পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না। এ নির্দেশ অমান্য করা কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
এদিকে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের ইরানি প্রস্তাব নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতবিরোধ রয়েছে। ওমানের সঙ্গে আলোচনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কি না, তা স্পষ্ট করেনি ইরান। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। যদিও ইরান বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা চলছে না বলে দাবি করে আসছে। সূত্র: বিবিসি।
/টি