
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় জাহাজটিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে ইঞ্জিন কক্ষে ক্ষয়ক্ষতি হয়। আহত ক্রুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অন্য ক্রুদের ওমানের কোস্টগার্ড সহায়তা করছে।
ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে হরমুজ প্রণালির আশপাশে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও
কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ ছিল। শনিবার মাত্র তিনটি এবং রোববার দুটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। সোমবার কোনো সুপারট্যাংকার বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজও প্রণালিটি অতিক্রম করেনি। তবে কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করতে পারে। ফলে পর্যবেক্ষণ করা তথ্য প্রকৃত জাহাজ চলাচলের পুরো চিত্র তুলে নাও ধরতে পারে বলে জানিয়েছে কেপলার।
/টি