
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন ট্রাম্প। খবর আলজাজিরার।
ইরান ইস্যুতে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভালোভাবে এগোচ্ছে এবং হরমুজ প্রণালি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হরমুজ নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তিনি ইরানকে বিশ্বাস করেন না। তার অভিযোগ, ইরান বারবার তাকে মিথ্যা বলেছে।
ট্রাম্পের দাবি, ইরান
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত। ফলে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে ওয়াশিংটন। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে নেয় এবং মার্কিন নৌবাহিনীও ইরানের বন্দরগুলো থেকে প্রহরা প্রত্যাহার করে। তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে সরে গিয়ে ইরান আবারও হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে।
/টি