
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৮ জন। ফলে রাজধানী ও আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ এখনো বেশি রয়েছে।
ঢাকার বাইরে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রামে ৮৯ জন, খুলনায় ১০১ জন এবং ময়মনসিংহে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ৬৩ জন, রংপুরে ১৭ জন
নতুন রোগী নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা যায়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
/টি