
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে এসব দাবি করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম কমে যাবে। তিনি বলেন, ‘আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে।’ পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাবও দেন তিনি।
এ সময় রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই আনন্দিত
বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, ক্ষমতায় আসার পর তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে। তিনি অর্থনীতি ও জ্বালানি বাজারে নিজের প্রশাসনের নীতির ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন।
ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান-সংক্রান্ত সংঘাত এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এ অঞ্চলের সামরিক উত্তেজনা তেলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।
/টি