
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক্যাল ও কমিউনিটি ফার্মেসি খাতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের দীর্ঘদিনের পেশাগত অবদান ও রোগীসেবায় ভূমিকার স্বীকৃতি দিতে ‘রিকগনিশন প্রোগ্রাম’ আয়োজন করেছে SCALE UP।
‘রিকগনিশন ফর ডেডিকেটেড কনট্রিবিউশন টু হসপিটাল, ক্লিনিক্যাল অ্যান্ড কমিউনিটি ফার্মেসি’ শীর্ষক এ অনুষ্ঠান শনিবার রাজধানীর ধানমন্ডির গ্র্যান্ড লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। SCALE UP-এর ফ্যাসিলিটেটর খাদিজাতুল কুবরা স্মৃতির উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্টরা অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন SCALE UP-এর ফ্যাসিলিটেটর ও ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডির হেড অব ফার্মেসি মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পরিচালক মো. আসিফ
SCALE UP-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির লিড ফ্যাসিলিটেটর এবং এভারকেয়ার হাসপাতালের সাবেক ফার্মেসি ম্যানেজার মোছা. ফারহানা আক্তার।
আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবায় গ্রাজুয়েট ফার্মাসিস্টদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা, ওষুধের নিরাপত্তা, প্রেসক্রিপশন পর্যালোচনা, ওষুধের সমন্বয়, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিউয়ার্ডশিপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ, ওষুধের যৌক্তিক ব্যবহার এবং রোগী কাউন্সেলিংয়ে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে হাসপাতাল, ক্লিনিক্যাল ও কমিউনিটি ফার্মেসিতে কর্মরত এবং ফার্মেসি পেশা ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ফার্মাসিস্টদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। SCALE UP-এর পক্ষ থেকে জানানো হয়, ফার্মাসিস্টদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগীকেন্দ্রিক ফার্মেসি সেবা বিকাশে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।