
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা এলাকায় একটি বাণিজ্যিক গুদামে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে চালানো এই হামলায় গুদামটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং একের পর এক বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জীবন বাঁচাতে ওই এলাকার প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় চার শিশুসহ আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণ ও আগুনে গুদামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতদের উদ্ধার ও আহতদের চিকিৎসায় স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও গোলাবারুদ সংরক্ষণের একটি গোপন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
একই রাতে কিয়েভসহ ওডেসা, সুমি ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় এক কিশোরসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাতভর আকাশে অভিযান চালিয়ে তারা রাশিয়ার ২৩৩টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত ও ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি বড় অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠানের গুদামও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে কিয়েভ বিশ্বনেতাদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
/টি