
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টমাস টুখেলের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল এবং দলের আক্রমণাত্মক ফুটবলে ভর করে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে থ্রি লায়নরা। ডালাসে বুধবার অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করেছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। খেলার প্রথম ভাগেই হ্যারি কেইন গোল করে দলকে এগিয়ে নেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশরা। ক্রোয়েশিয়ার মার্তিন বাতুরিনা দ্রুত সমতা ফিরিয়ে আনলে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর কেইন ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন।
প্রথমার্ধের শেষ দিকে পেতার মুসার গোলে দ্বিতীয়বারের
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ড জালের দেখা পেলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। ক্রোয়েশিয়া লড়াই চালিয়ে গেলেও ইংলিশ মাঝমাঠ ও রক্ষণভাগের দৃঢ়তায় আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।
এদিকে জোড়া গোল করে ব্যক্তিগত অর্জনের খাতাও সমৃদ্ধ করেছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এতদিন এককভাবে এই কীর্তির মালিক ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার। নতুন কোচ টমাস টুখেলের জন্যও এই জয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, যা দলটির শিরোপা প্রত্যাশাকে আরও জোরালো করেছে।
/টিএ