
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কোরবানির ঈদ এলেই ঘরে ঘরে মাংস সংরক্ষণের ব্যস্ততা বেড়ে যায়। অনেকেই দীর্ঘদিনের জন্য ফ্রিজে গরু বা খাসির মাংস রেখে দেন, কিন্তু কতদিন পর্যন্ত তা নিরাপদভাবে খাওয়া যায়—এ বিষয়টি অনেকেরই অজানা। সঠিক সময়সীমা ও সংরক্ষণ পদ্ধতি না জানলে মাংসের স্বাদ ও পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্য অনুযায়ী, ফ্রিজে মাংস কতদিন ভালো থাকবে তা মূলত নির্ভর করে তাপমাত্রার ওপর। ডিপ ফ্রিজার এবং নরমাল ফ্রিজের তাপমাত্রা ভিন্ন হওয়ায়, এ দুই ক্ষেত্রে মাংস সংরক্ষণের সময়কালও এক নয়।
ইউএসডিএ-এর নির্দেশনা অনুযায়ী, ০ ডিগ্রি ফারেনহাইট বা -১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংস হিমায়িত করলে ব্যাকটেরিয়া, ইস্ট ও ছত্রাকের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে
অন্যদিকে, ফ্রিজের নরমাল চেম্বারে সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এ অবস্থায় কাঁচা মাংস সর্বোচ্চ ৩ থেকে ৫ দিন এবং কিমা বা রান্না করা মাংস ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্যবহার করা নিরাপদ বলে বিশেষজ্ঞরা জানান। এর বেশি সময় রাখলে মাংসে জীবাণু বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়।
মাংস দীর্ঘদিন নিরাপদ রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। সংরক্ষণের আগে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং ছোট ছোট ভাগে এয়ারটাইট পাত্রে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে গলানো মাংস পুনরায় জমিয়ে রাখা ঠিক নয়। বিদ্যুৎ চলে গেলে বা বরফ গলে গেলে দ্রুত রান্না করে খাওয়া উচিত। এছাড়া, ডিপ ফ্রিজে রাখা মাংস ৬ মাসের মধ্যে খেলে স্বাদ ভালো থাকে এবং কিমা মাংস ২ দিনের মধ্যে রান্না করাই উত্তম।
/টিএ