
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।
গতকাল রাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সহ সভাপতি সন্জিব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, ফরিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিনসহ সংগঠনের
এমআর//