
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘুম থেকে উঠে মানুষ প্রথমেই বিভিন্ন কাজ করে থাকেন। তবে অনেকেরই অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই পানি পান করা, কেউ আবার খালি পেটে গরম পানি পান করেন। চিকিৎসকদের মতে, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে কোনও খাবার না খাওয়াই ভালো, তবে পানি পান করা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সকালে পানি পান শরীরকে হাইড্রেট রাখে, হজমে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়ক ভূমিকা পালন করে।
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে শরীরের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। সারা রাত ঘুমের সময় মুখে যে ব্যাকটেরিয়া ও টক্সিন তৈরি হয়, খালি পেটে পানি পান
খালি পেটে পানি পান কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর। যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্য বা মুখের ঘায়ের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই অভ্যাস খুবই উপকারী। একই সঙ্গে সকালে পানি পান হজমশক্তিকে সক্রিয় করে তোলে। দীর্ঘ সময় ঘুমানোর ফলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই সকালে এক গ্লাস পানি পান করলে হজম আবার স্বাভাবিক গতিতে ফিরে আসে।
সকালে খালি পেটে পানি পান করলে শরীরের এনার্জি লেভেল বাড়ে। এটি রাতভর জমে থাকা টক্সিন বের করে শরীরকে হালকা ও সতেজ অনুভব করায়। নিয়মিত পানি পান ত্বকের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য চোখে পড়ার মতো উন্নত হয়।
ওজন কমাতেও খালি পেটে পানি পান সহায়ক। পানিতে কোনও ক্যালোরি না থাকায় এটি পেট ভর্তি রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়। ফলে ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে ও ওজন কমতে সাহায্য করে। পাশাপাশি খালি পেটে পানি পান নতুন রক্তকোষ তৈরিতে সহায়তা করে, রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী।
বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে তৈরি, তাই সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। তবে অতিরিক্ত পানি পানও ক্ষতিকর হতে পারে, কারণ এতে শরীরের খনিজের ভারসাম্য নষ্ট হয়। আবার পানি কম পান করলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন ১০–১২ গ্লাস পানি পান করা উচিত, তবে খেতে খেতে পানি পান করার অভ্যাস এড়িয়ে চলাই ভালো।
/টিএ