
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টস ও ডিবিএল কারখানার গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামেও। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ডিবিএলের একটি, ইপিজেডের তিনটি এবং ভোগরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ পর্যন্ত দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আগুন ঘিরে ফায়ার ফাইটিং কৌশলে কাজ করা হয়েছে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ডাম্পিং কার্যক্রম শেষ হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টি/