
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেই ধার আর দেখা যায়নি। শুরু থেকেই কিছুটা নিষ্প্রভ ছিল দিদিয়ের দেশমের দল। বিশেষ করে কিলিয়ান এমবাপেকে তার স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি, যা ফ্রান্সের আক্রমণভাগকে আরও দুর্বল করে তোলে।
অন্যদিকে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও গতিময় ফুটবল খেলেছে স্পেন। লামিনে ইয়ামাল, দানি ওলমো ও পেদ্রো পোরোদের সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে ফ্রান্সের রক্ষণভাগ। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে ‘লা রোহা’রা।
ম্যাচের ২১তম মিনিটে আসে প্রথম গোল। বাম দিক থেকে ক্রস ক্লিয়ার করতে গিয়ে লামিনে ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার, ফলে
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। এই গোলের পর কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে ফ্রান্স। কোচ দেশম একাধিক পরিবর্তন আনলেও তাতে ম্যাচের চিত্র বদলায়নি।
শেষ দিকে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ফ্রান্স। উল্টো পুরো ম্যাচজুড়ে স্পেনের রক্ষণ ছিল দুর্ভেদ্য। এমবাপে-দেম্বেলেদের কার্যত নিষ্ক্রিয় করে রাখেন লাপোর্তে-কুকুরেয়া-পোরোরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় স্পেন, আর শিরোপার স্বপ্ন ভেঙে বিদায় নিতে হয় ফ্রান্সকে।
/টি