
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত দেন নেইমার জুনিয়র। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’ তার এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ।
তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। একাংশের বিশ্বাস, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২০৩০ বিশ্বকাপে ফেরার সুযোগ এখনও রয়েছে। তাদের মতে, চলতি আসরে লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে খেলেছেন।
এদিকে কনটেন্ট নির্মাতা নার্ড সোলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের শৈশবের সংস্করণের সঙ্গে কথোপকথনে দেখা যায়। সেখানে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের এক দৃশ্যে ২০৩০ সালের নেইমারকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয়। ভিডিওটি দেখে নেইমার নিজেও মন্তব্যের ঘরে কয়েকটি আবেগঘন ইমোজি পোস্ট করেন, যা অল্প সময়ের মধ্যে প্রায় ২০ লাখ লাইক পায়। এরপর থেকেই তার ২০৩০ বিশ্বকাপে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নেইমার। অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তের দাবি, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত তিনি ইতোমধ্যেই চূড়ান্ত করেছেন এবং ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদি পরিকল্পনায়ও নেইমারের জায়গা নেই। পাশাপাশি তার ক্লাব সান্তোসে ভবিষ্যৎ নিয়েও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/টি