
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের মতো ফিফার মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং আনুষ্ঠানিক আলোচনার সুযোগও দেওয়া হয়নি।
এএফসি বলেছে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর অংশীদারত্ব নিশ্চিত করা জরুরি। কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারদের পর্যাপ্ত তথ্য ও সময় না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ফিফার প্রশাসনিক কাঠামোর প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছে তারা।
এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ফিফার এই
চিঠিতে শেখ সালমান বলেন, প্রস্তাবিত উদ্যোগ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে কোনো বিস্তারিত প্রশাসনিক, আর্থিক বা আইনি বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। তার মতে, এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ না করাটা মোটেও গ্রহণযোগ্য নয়।
এএফসি আরও মনে করছে, ফিফার এই একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের মূল ভিত্তি—সংহতি, সহযোগিতা ও স্বচ্ছতার নীতিকে ক্ষুণ্ন করছে। সংস্থাটি ইঙ্গিত দিয়েছে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ করাই হওয়া উচিত।
/টি