
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। হতাশাজনক সেই পরাজয়ের পর মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পরিবারের কাছে সময় কাটাতে নিজ শহর রোজারিওতে ফিরে যান অধিনায়ক লিওনেল মেসি।
ফাইনালে হারার পর সামাজিক মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে মেসি জানান, এই পরাজয়ের ক্ষত এত সহজে মুছে যাওয়ার নয়। স্বপ্নভঙ্গের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিবারের সঙ্গে কয়েক দিন বিশ্রাম কাটিয়ে অবশেষে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে মেসিসহ কয়েকজন ফুটবলারের ছবি ও ভিডিও প্রকাশ করে ক্লাবটি লিখেছে, "আজকের আগমনটা একটু অন্য রকমের।"
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সতীর্থ লুইস সুয়ারেজকে সঙ্গে
এদিকে, মেসিকে ছাড়াই ইতোমধ্যে মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। দলের পরবর্তী ম্যাচ আগামী রোববার, প্রতিপক্ষ কলম্বাস ক্রু। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি মাঠে নামবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব।
/টি