
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এনসিসি ব্যাংক প্রেজেন্টস্ ৩য় ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট-২০২৬' এর উদ্বোধন ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা।
তিনদিনব্যাপী এ সামিটে বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, বিজনেস অলিম্পিয়াড, গেস দ্যা লোগো, সেল মি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, বিজনেস বেজড ওয়াল ম্যাগাজিন, স্ক্রাপবুক ও স্টার্ট আপ বিজনেস আইডিয়া সহ ১৯টি ইভেন্টে ২৩টি দেশের ১৯০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোঃ জাহেদুল হক, সহযোগী অধ্যাপক ও সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, ডিআরএমসি বিজনেস এণ্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মত্মবিশ্বাসী, দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের উপযোগী করার পাশাপাশি ব্যবসায় উদ্যোক্তা হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে তাল মিলাতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এই বিজনেস সামিট এর আয়োজন।
আগামী ১৮ অক্টোবর ২০২৬ রবিবার এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি।