
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এল নিনোর প্রভাব ও তীব্র গরমে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের ধোঁয়া ও বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতাসের মান স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বাড়িতে থেকে পড়াশোনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্নিও দ্বীপের পন্টিয়াক শহরের মেয়র জানিয়েছেন, চারপাশের দাবানলের ধোঁয়ায় পুরো শহর ঢেকে গেছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় আপাতত তাদের বাড়ি থেকেই পড়াশোনা করতে হবে। বিশেষ করে সকাল ও রাতে ঘন ধোঁয়ার কারণে মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে। বাতাসের পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে জাভা দ্বীপের বিখ্যাত ব্রোমো টেঙ্গার
আবহাওয়াবিদরা বলছেন, এ বছর এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় তীব্র খরা ও দাবানলের ঝুঁকি বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি ভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। দীর্ঘস্থায়ী খরা ও উচ্চ তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৪৮ হাজার কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি ঝরানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এদিকে দাবানলের কারণে খাদ্য সরবরাহে কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছে ইন্দোনেশিয়া সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
/টি