
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৩ সালের চলচ্চিত্রাঙ্গনে রাষ্ট্রীয় স্বীকৃতির সবচেয়ে বড় আয়োজন—জাতীয় চলচ্চিত্র পুরস্কার—এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২৮টি ক্যাটাগরিতে মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। দেশের চলচ্চিত্র শিল্পে সৃজনশীলতা ও অবদানের স্বীকৃতি দিতেই প্রতিবছরের মতো এবারও এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান ওরফে খন্দকার সুমন প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনয় বিভাগে এবার সবচেয়ে আলোচিত নাম আফরান নিশো। প্রথম সিনেমাতেই বাজিমাত করে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। অন্যদিকে, একই বছরে প্রশংসিত অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পাচ্ছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)। শ্রেষ্ঠ খল চরিত্রে নির্বাচিত হয়েছেন আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)। শিশু শিল্পী বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন মো. লিয়ন, আর বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান ও আনাইরা খান—উভয়েই ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য।
সংগীত ও সৃজনশীল বিভাগেও ছিল চমক। ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা সংগীত বিভাগে একক আধিপত্য দেখিয়েছে। ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম হয়েছেন শ্রেষ্ঠ গায়ক এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন। ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার এবং প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী, সেরা কাহিনিকার ফারুক হোসেন, চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা, আর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘মরিয়ম’ এবং প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ রাষ্ট্রীয় এই স্বীকৃতি অর্জন করেছে।
/টিএ