
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর বহুল প্রতীক্ষিত টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউটিউবে উন্মুক্ত করা হয় দেড় মিনিটের এই ঝলক, যেটিকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা ও প্রত্যাশা।
টিজার প্রকাশের পরপরই এটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও পেজে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, এই টিজারই যেন এবারের ঈদের সিনেমার আসল আমেজের সূচনা করে দিয়েছে। বিশেষ করে শাকিব খান ভক্তদের মধ্যে টিজারটি নিয়ে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।
দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট,
এরপর টিজারে দেখা মেলে মূল চরিত্রের। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান। রহস্যময় ও ভয়ংকর উপস্থিতিতে তাকে তুলে ধরা হয়েছে। টিজারে তার মুখে শোনা যায় আরেকটি সংলাপ— “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।” সংলাপটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করছেন শারমিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খান-এর পাশাপাশি অভিনয় করেছেন দিবেন্দ্যেু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজ প্রমুখ। অ্যাকশনঘন দৃশ্য, আন্ডারওয়ার্ল্ডের গল্প এবং নায়ক শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি—সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।
/টিএ