
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, ৬১ দশমিক ৮০ শতাংশ। এদিকে রাজধানীর নামকরা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজে পাসের হার ৯৪ থেকে ৯৯ শতাংশের বেশি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, হলি ক্রস কলেজে এবার ১ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ২৯৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন শিক্ষার্থী। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৭০ জন, মানবিকে ২৫৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৩ জন পাস করেছেন। তিন বিভাগ মিলিয়ে অকৃতকার্য হয়েছেন ১০ জন। অন্যদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন। গত বছর প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছিলেন ৯৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে এবার ৩ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫৪ জন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে ২ হাজার ৯৭ জন পাস করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩৪ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। মানবিক বিভাগে ৩৮০ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন।
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজেও এবার সন্তোষজনক ফলাফল হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬২৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১০ জন। বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞানে ১ হাজার ১২৪ জন, ব্যবসায় শিক্ষায় ৩৮১ জন এবং মানবিকে ১২১ জন পাস করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে ঢাকা কলেজে এবার পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে। গত বছর এ হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। চলতি বছর ১ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৬৯ জন কমেছে।
সব মিলিয়ে রাজধানীর এই পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলে পাসের হার ৯৪ শতাংশের বেশি। এর মধ্যে হলি ক্রস কলেজে সর্বোচ্চ ৯৯ দশমিক ৬২ শতাংশ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সর্বনিম্ন ৯৪ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে রয়েছে নটর ডেম কলেজ, যেখানে ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করেছেন। তবে কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ভালো থাকলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।
টি/