
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের পদ্ধতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে দেশের শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই ফল প্রকাশের তারিখ হিসেবে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। তবে ফল কীভাবে দেখা যাবে, অনলাইনে ফল জানার পদ্ধতি এবং ফল প্রকাশসংক্রান্ত অন্যান্য নির্দেশনা সম্পর্কে ২৬ অক্টোবরের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টি/