
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজশাহীর ছোটমনি নিবাসে ঈদের দিনে দেখা গেল এক ব্যতিক্রমী মানবিক আয়োজন। শূন্য থেকে সাত বছর বয়সী এতিম শিশুদের এই আবাসস্থলে দুপুরে উপস্থিত হন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও তাঁর স্ত্রী নাফিজা রহমান। তাদের আগমনে পুরো পরিবেশে নেমে আসে উৎসবের আবহ।
নিজেদের বাড়ি থেকে রান্না করা পোলাও, মাংস, ফিরনীসহ নানা খাবার ও ফল নিয়ে আসেন তারা। শিশুদের সঙ্গে বসে খাবার পরিবেশন করা হয় এবং নিজ হাতে খাওয়ান রিটন ও নাফিজা। বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশুদের কাছে এমন মুহূর্ত ছিল এক ভিন্ন অনুভূতি, যা দ্রুতই আবেগঘন পরিবেশ তৈরি করে।
খাওয়া-দাওয়ার পর শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন ঈদের পোশাক। এতে তাদের আনন্দ আরও