
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া ট্রেনের চাকা সরিয়ে নেওয়ার পর টানা প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে দীর্ঘ সময় আটকে থাকা ট্রেনগুলো আবার চলাচল শুরু করে।
এ ঘটনার কারণে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ে থাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রীরা স্বস্তি ফিরে পেলেও দীর্ঘ বিলম্বে ভোগান্তির মুখে পড়তে হয়েছে অনেককে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শিপন সূত্রধর জানান, শুক্রবার দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেন ছেড়ে আসে। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত
এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়ে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
/টিএ