
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্রাজিলিয়ান লিগে শাপকোয়েন্সের বিপক্ষে নাটকীয় ২-২ গোলে ড্র করেছে সান্তোস। শনিবার অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলকে হার থেকে রক্ষা করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দা সিলভা। তবে মাঠে তার নৈপুণ্যের চেয়ে ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনাই এখন বেশি আলোচনায়।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, বিরতির সময় কয়েকজন সতীর্থের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। বিশেষ করে তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও অ্যানানিয়াসের সঙ্গে তার উত্তপ্ত তর্ক হয় বলে দাবি করা হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার প্রভাব দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সেও পড়ে।
বিশ্বকাপ থেকে ফেরার পর এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিরতির সময় বনতেম্পোকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেন নেইমার। এমনকি তরুণ এই ফুটবলারকে ‘নীচ’ প্রকৃতির মানুষ বলেও আখ্যায়িত করেন এবং আগামী মৌসুমে তাকে দ্বিতীয় বিভাগে খেলতে হবে বলে মন্তব্য করেন। বনতেম্পোর সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনা করেই এমন মন্তব্য করা হয়েছে বলে জানানো হয়।
তবে নেইমারের ঘনিষ্ঠজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বনতেম্পো ও অ্যানানিয়াস দুজনই স্বীকার করেছেন যে বিরতির সময় তাদের সঙ্গে নেইমারের প্রকাশ্য তর্ক হয়েছিল। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত কটূক্তির অভিযোগ তারা সরাসরি অস্বীকার করেছেন।
এদিকে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এবং দলের ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় সান্তোস ক্লাব জরুরি ভিত্তিতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক করে পরবর্তী ম্যাচগুলোর আগে দলের সম্প্রীতি ফিরিয়ে আনাই ক্লাবের মূল লক্ষ্য।
/টি