
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ নামের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার বাবলাতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে