
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI) টার্মিনালে ব্যস্ততার মধ্যেই মুখোমুখি হয় দুটি যাত্রীবাহী বিমান। রানওয়েতে চলাচলের সময় ‘আকাশ এয়ার’ (Akasa Air) ও ‘স্পাইসজেট’ (SpiceJet)-এর বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, লেহ থেকে আসা স্পাইসজেটের একটি বিমান (VT-SLB) নিরাপদে অবতরণের পর গেটের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় আকাশ এয়ারের হায়দরাবাদগামী একটি বিমান (VT-YBA) পুশ-ব্যাক করছিল। এই অবস্থায় দুটি বিমানের মধ্যে হালকা ধাক্কা লাগে। প্রাথমিক তথ্যে জানা যায়, স্পাইসজেটের বিমানের ডানার অংশ আকাশ
তবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলেও স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি। নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে দুটি বিমানই পরীক্ষা-নিরীক্ষার জন্য সরিয়ে নেওয়া হয় এবং যান্ত্রিক ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, স্পাইসজেট বিমানের ডানার একটি অংশ ভেঙে গিয়ে আকাশ এয়ারের বিমানের পিছনের ফ্ল্যাপে আটকে রয়েছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) তদন্ত শুরু করেছে।
এই ঘটনার প্রভাব সাময়িকভাবে সংশ্লিষ্ট রুটের উড়ান পরিষেবায় পড়েছে। তবে দিল্লি বিমানবন্দরের সামগ্রিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, নাকি গ্রাউন্ড স্টাফদের গাফিলতি— তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/টিএ