
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর বনানীর কড়াইল বিটিসিএল কলোনি এলাকা থেকে আকালী মালিতা (প্রায় ১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আকালী মালিতার বাবার নাম খাতের আলী মালিতা। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হৈদারপুর গ্রামে।
নিখোঁজের সময় তার পরনে ছিল গাঢ় সবুজ রঙের লুঙ্গি এবং সবুজ/নীল রঙের পাঞ্জাবি। তিনি খালি পায়ে ছিলেন। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং কালো এবং সাদা পাকা দাড়ি রয়েছে। তার বাম চোখের নিচে জন্মদাগ রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি কানে কম শোনেন, স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশে ভুগছেন এবং খুব কম
এ ঘটনায় পরের দিন ৪ সেপ্টেম্বর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে রফিকুল ইসলাম (জিডি নম্বর : ৩১৮/৪/০৯/২০২৬)
কেউ আকালী মালিতার সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
০১৫৫২৩৩২০১৯
০১৯৭৭৯১২২০০
০১৫১১২১৮১৮১
০১৯৬৫৩৫৪০৩০