জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।এদিকে, বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। রোববার (২৯ অক্টোবর) সকালে শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাস্তায় রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এ ছাড়া শাহবাগ