
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আবারও মুসলিম উম্মাহর দ্বারে এসেছে। এই উৎসব মানুষকে আত্মসংযম, আল্লাহভীতি ও পরম স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক ঈদ মোবারক। একই সঙ্গে বিশ্ববাসীর প্রতিও রইল শুভেচ্ছা ও শুভকামনা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ ও আত্মনিবেদনের এক অনন্য
/টিএ