
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে সেগুলোর সবই সমাধানযোগ্য।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের
গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। গতকালের বৈঠকটি ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিতীয় দফার আলোচনা। দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন তিনি।
দায়িত্ব নেওয়ার দিনই ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। সেখানে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি। এর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার।
/টি