
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন একক অ্যালবামের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও গীতিকার ফোয়েবি ব্রিজার্স। তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লস্ট উইকেন্ড’ আগামী ১৪ আগস্ট প্রকাশ পাবে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সমালোচকদের প্রশংসিত অ্যালবাম ‘ফানিশার’–এর পর এটিই ফোয়েবির প্রথম একক অ্যালবাম।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যালবামটির ঘোষণা দিয়ে ফোয়েবি ব্রিজার্স লিখেছেন, “আমার তৃতীয় অ্যালবাম ‘লস্ট উইকেন্ড’ ১৪ আগস্ট প্রকাশ হবে।” তবে অ্যালবামটির গান, প্রযোজনা কিংবা সহযোগী শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সম্প্রতি ফোয়েবি একটি এরিনা ট্যুরের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কয়েকটি চমকপ্রদ লাইভ পারফরম্যান্সের মাধ্যমে নতুন সংগীতের আভাসও দিয়েছেন তিনি।
সংগীতের পাশাপাশি অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে ফোয়েবি ব্রিজার্সের। শিগগিরই তাকে অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা যাবে। নতুন অ্যালবাম ও অভিনয়—দুই ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন এই মার্কিন শিল্পী, যা তার ভক্তদের জন্য নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।
/টি