
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে নিয়োগগুলো কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন। তারা দুজনই চবির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তাদের নতুন দায়িত্বে চার বছরের মেয়াদ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা বিধি অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা পাবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি জনস্বার্থে সরকার প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবে।
/টি