
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশে শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলেছে, মেয়েশিশু ও ছেলেশিশু উভয়ই ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার শিকার হচ্ছে, এমনকি যেসব জায়গায় তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেও তারা নিরাপদ নয়।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পাঠানো বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালে এ পর্যন্ত দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও নৃশংস সহিংসতার ঘটনা বেড়েছে। এটি শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
সংস্থাটি আরও বলেছে, সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থার ঘাটতি এবং সামাজিক সেবার সীমাবদ্ধতা দ্রুত সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগীদের
ইউনিসেফ সবাইকে সহিংসতা, নির্যাতন বা শোষণের ঘটনা রিপোর্ট করার আহ্বান জানিয়েছে এবং চাইল্ড হেল্পলাইন ১০৯৮ ব্যবহারের কথা উল্লেখ করেছে। পাশাপাশি ভুক্তভোগীদের ছবি বা পরিচয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, প্রতিটি শিশুর নিরাপদ জীবন ও সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
/টিএ