
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বাড়ানো ও খরচ কমাতে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি লেনদেন রিয়েল টাইমে সম্পন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল টাইমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। বিচ্ছিন্ন তথ্যব্যবস্থার কারণে ব্যবসার খরচ কমানো ও স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন। তাই কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ প্রয়োজন।
বিমা খাতের অনিয়মের উদাহরণ তুলে ধরে আমির খসরু বলেন, অনেক ক্ষেত্রে প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট দেওয়া হয়েছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে। এতে সরকার রাজস্ব হারিয়েছে এবং বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, এলসি সংশ্লিষ্ট ব্যাংক ও বিমা কোম্পানিগুলোকে ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে। একইভাবে বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকেও এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান হবে নিজস্ব নেটওয়ার্কে। আগে প্রতিটি এলসির তথ্য আদান-প্রদানে গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছিল। এ হিসাবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা বা ৭২ লাখ ৪০ হাজার ডলার। নতুন ব্যবস্থায় স্থানীয় এলসির জন্য কোনো মেসেজিং ফি দিতে হবে না। পাশাপাশি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ, দ্রুত সংশোধন এবং লেনদেন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শেষ পর্যন্ত সাধারণ মানুষও কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে পাবেন। তিনি জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর কাজ চলছে। এ ছাড়া আন্তর্জাতিক এলসির কাগজপত্র ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, ডেপুটি গভর্নর হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
টি/